মতলবে জমি দখল, ফিরে পেতে মালিকের সংবাদ সম্মেলন

মেঘনা বার্তা ডেস্ক ॥

মতলব দক্ষিণে ভুমি সন্ত্রাসীরা জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনে করেছে ভুক্তভোগী এক পরিবার। ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক আব্দুর ছাত্তার মিয়াজীর স্ত্রী নার্গিস সুলতানা।

সংবাদ সম্মমেলনে জমির মালিকের স্ত্রী নার্গিস সুলতানা বলেন, মতলবের ভুমি সন্ত্রাসী হেলাল গংরা সাবেক মন্ত্রী মায়া পুত্র দীপু চৌধুরীর ছবি সম্বলিত বিলবোর্ড টাঙ্গিয়ে ২০২৪ সালে আমাদের জমি দখল করে নেয়। ওই চক্র ২১ শতক জমি জোর করে দখল করে নিয়েছে। তাই নয়, তাদের অত্যাচার নির্যাতনের কারনে আমরা এখনো বাড়ী ছাড়া।

তিনি বলেন, চাঁদপুর জেলার মতলব পৌরসভার ২ নং ওয়ার্ডের বাবুর পাড়ায় আমাদের বাড়ী। আওয়ামী দুর্রশাসনের সময় সন্ত্রাসী দানব প্রকৃতির নেতা সাবেক মন্ত্রী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থক, মতলব দক্ষিণ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শওকত আলী বাদলের আপন ভাই মোঃ মানিক দেওয়ান মায়া চৌধুরীর দাপট দেখিয়ে আমাদেরকে ঘরের ভেতরে বন্দি করে প্রাণনাশের হুমকি দিয়ে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ১৬৬নং ভাঙ্গার পাড় মৌজার.০২১ শতক ভিটা ভূমি বায়নাপত্র স্টেম্পে জোর পূর্বক স্বাক্ষর নেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ভূমিদস্যু মানিক গংরা মতলব ছেড়ে পলিয়ে যায়। অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আদালতে ষ্ট্যাম্প উদ্ধারের জন্য আমরা মামলা করি।

বিজ্ঞ আদালত আমাদের অভিযোগ আমলে নিয়ে মতলব থানাকে স্ট্যাম্প উদ্ধারের নির্দেশ দেন।

মতলব দক্ষিণ থানার তদন্তকারি কর্মকর্তা ষ্ট্যাম্প উদ্ধারে ব্যর্থ হয়েছেন মর্মে আদালতে প্রতিবেদন দেন।

বর্তমানে মানিক দেওয়ান, কবির হোসেন, বারেক প্রধানিয়া, শরিফুল্লাহ, গংরা ওই স্ট্যাম্প বলে তাদেরই লোক হেলালের সাথে পুনরায় সেই জমি বায়না চুক্তি করে। সেই চুক্তি বলে হেলাল নতুনভাবে সন্ত্রাসী নিয়ে আমাদের জমির গাছ কেটে নিয়ে যাচ্ছে।
ফলে ভূমি দস্যু হেলাল, মানিক দেওয়ান, শরিফুল্লাহ গংকে আসামি করে ২০২৫ সালের ২৮ জুন চাঁদপুর আদালতে আরো একটি মামলা দায়ের করি, যার নং- সি আর ২৮৫/২০২৫।

সংবাদ সম্মেলনে নার্গিস সুলতানা বলেন, আমরা আমাদের জমি ফেরৎ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: