মতলব প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মে) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঘোড়াধারী এলাকায় অভিযান চালিয়ে ঘোড়াধারী গ্রামর মো. নুরুল ইসলামের ছেলে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মমিন পাটোয়ারীকে গ্রেফতার করে।
এছাড়াও বহরী এলাকার পরোয়ানাভুক্ত আসামি লোকমান মিয়াজীর ছেলে পারভেজ মিয়াজী, ঢাকিরগাঁও গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আল-আমিন হোসেন, চরমুকুন্দী গ্রামের কালা মিয়ার ছেলে ফরিদ সওদাগর(৩৮) কে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, একইদিনে এএসআই মাকসুদুল হক সঙ্গীয়ফোর্স নিয়ে উপজেলার চরমুকুন্দী গ্রামের পরোয়ানাভুক্ত আসামি গণি মিয়া সওদাগরের ছেলে নুর মোহাম্মদ সওদাগর, রশিদ সওদাগরের ছেলে গণি মিয়া সওদাগরকে গ্রেফতার করে।
একইদিন এএসআই আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে একই উপজেলার ঘোড়াধারী এলাকা হতে চরমুকুন্দী গ্রামের কোরবান আলীর ছেলে পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল হোসেন(২৭) কে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
![]()