মতলব উত্তরে ঝড়ে প্রাণ গেল শিশুর  

 

সাহাদাত হোসেন:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকী কান্দা গ্রামে প্রবল ঝড়-তুফানে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এতে আবু তাহেরের ছোট ছেলে ফয়েজ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

(২৬ মে) মঙ্গলবার সকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড় ও দমকা বাতাসে বাড়ির পাশের একটি বড় গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা ফয়েজ গুরুতর আহত হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

 

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান সকালে যখন ভোর হয়েছিল ঝর হওয়ার আগেই তার দাদি ফয়েজকে ডাকলে সে বলে বৃষ্টি হচ্ছে আমি এখন উঠবো না পরে উঠবো। তখর যদি সে চলে আসো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। গাছটা মাটির নিচ থেকে পোকে খাওয়ার কারণে এই ঝরে ঘরের উপরে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

শেয়ার করুন: