মতলব উত্তরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন

 

মতলব উত্তর প্রতিনিধি :

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) চাঁদপুর মতলব উত্তরে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ অক্টোবর ) উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে সাধারন সভা ও সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।

সভায় ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার সভাপতি এস এম মোর্সেদ সেলিম, এ সময় আরো উপস্হিত ছিলেন বাপুস’র জেলা শাখার সাধারন সম্পাদক জাকির হোসেন মিয়াজি, সাবেক সভাপতি আজিজ বাবুলসহ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে আগামী তিন বছরের জন্য বাপুসের মতলব উত্তর উপজেলার সাংগঠনিক কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ হোসেন নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবুল বাসার,সহ-সাধারন সম্পাদক অহিদুল্লা, কোষাধ্যক্ষ মোসেম উদ্দিন, সদস্য মোআহাম্মদ উল্লাহ্য দেওয়ান, মোঃ ইলিয়াস ও রমিজ উদ্দিন মাস্টার।

সভায় বক্তারা প্রকাশনা শিল্পের উন্নয়ন, বইয়ের বাজার সম্প্রসারণ, প্রকাশক ও বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন: