মতলব উত্তরে যুগলকে আটকে চাঁদাবাজি গ্রেফতার – ৩ 

ফারুক হোসেন

ঘুরতে আসা প্রেমিক জুটিকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে তিজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার চাঁদপুর মতলব উত্তরে ফরাজীকান্দি উয়েশিয়া দরবার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রেমিক জুটি জানান, সোমবার (২৪ আগস্ট) বিকালে ফরাজীকান্দি উয়েশিয়া দরবার শরীফ জিয়ারত শেষে চলে যাওয়ার সময় মেজবাহ উদ্দিন, মোঃ গোলাম হাবিব সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান, সোলেমান আমাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে মেজবাহ উদ্দিনের ফুফুর বাড়ীতে নিয়ে একটি ঘরে আটকে রেখে ৫০ হাজার টাকা দাবি করলে তাদের সাথে থাকা বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা হাতিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

 

জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিযুক্তকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ভূক্তভোগী প্রেমিক জুটিদের কাছে আরো ২০ হাজার টাকার দাবি করলে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল অভিযান চালিয়ে মেজবাহ উদ্দিন, মোঃ গোলাম হাবিব সুজন ও জিসান মাহমুদকে আটক করে।

এ বিষয় মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলিমুল হক প্রধান বলেন, চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়।

Loading

শেয়ার করুন: