মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

সাহাদাত হোসেন:

সেবা বিশ্বকে ছড়িয়ে দিতেই সারা,শীতের উষ্ণতায় শীতার্থদের সুরক্ষায়” স্লোগানে সারা ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ কাজের অংশ হিসেবে শুক্রবার (১৯ ডিসেম্বর ) দিনব্যাপী সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাদল ফরাজীর তত্ত্বাবধায়নে সংগঠনের সুপরিচিত প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেলের সার্বিক ব্যবস্থাপনা মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজে শীতবস্ত বিতরণ করা হয়।

 

সারা ফাউন্ডেশন সদস্য মো শিপনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম রাসেলের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউট প্রফেসর ড. এম মেসবাহউদ্দিন সরকার,

বিশেষ অতিথিঃ আফজাল হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জসিম প্রধান, বাবুল প্রধান, আমির হোসেন সরকার, মোফাজ্জল ফরাজী,

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সিপন, সদস্য সারা ফাউন্ডেশন, মোঃ নাইম, নিলয়, রবিন, নিরব, সানিম, সিফাত, ইমরান,ইফরান, সোহাগ, ইফরাত,

 

শীতবস্ত্র ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেনঃ বাদল ফরাজী সাংগঠনিক সম্পাদক, সারা ফাউন্ডেশন, মোঃ সাহাদাত হোসেন, তাহের খান, খাদিজা আক্তার, নেহাল সরদার, মোঃ মিরাজ, মোঃ জুম্মন, সুরমা আক্তার,মোঃ সুজন, মোঃ নাজমুল মোঃ শামীম শ্রী শ্যামল প্রমুখ।

 

এসময় বক্তারি বলেন সারা ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনটি এর আগেও ৯ বছর শীতবস্ত্র বিতরণ  ছাড়া এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।

Loading

শেয়ার করুন: