মতলব দক্ষিণে দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

 

মতলব দক্ষিণ প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ আগষ্ট ) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ আগষ্ট তাদেরকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে নারায়নপুর গরুর বাজার এলাকা থেকে মাদক কারবারি নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. আরিফ(২২)কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

একইদিন মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে বাইশপুর গ্রামের কুদ্দুস প্রধানের ছেলে আব্দুর রহমান(১৯)কে এক পুড়িয়া গাঁজাসহ কলাদি সাত্তার মাষ্টারের মোড় এলাকা থেকে গ্রেপ্তারপূর্বক এক মাসের সাজা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার(ভূমি) মুনতাহিনা পৃথুলা। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত যুবককে এক মাসের কারাদণ্ড এবং যেই সেলুন দোকানে ইয়াবার সরঞ্জাম পাওয়া গেছে ঐ সেলুন দোকানটি লাইসেন্স না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। লাইসেন্স করার পর সেলুন দোকান খুলতে পারবে।

Loading

শেয়ার করুন: