মতলব দক্ষিণে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও সামাজিক সংগঠন “আস্থা”।
বুধবার (১ জুলাই) বাদ আছর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি সারপাড়-কালিকাপুর সড়কের পূর্ব সারপাড় ব্রিজ এলাকা থেকে শুরু করে সারপাড় বটতলায় গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।
বক্তারা আরও বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণ সমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। বিশেষ করে মাদকের টাকা জোগাতে গিয়ে সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের মত ঘটনা ঘটছে।
এসময় বক্তারা প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সামাজিক সংগঠন আস্থার সমন্বয়ক মিঞা মো. মামুন, সমাজ সেবক শাহজাহান বেপারী, আস্থা সংগঠনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন খান, সমাজ সেবক মো. হুমায়ুন প্রধান, নাছির বেপারী, সিরাজ বেপারী, শাহআলম বেপারী, আঃ রশিদ বেপারী, মো. মাঈন উদ্দিন, মুক্তার বেপারী, রবিউল ইসলাম, বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন, ইমান বেপারীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

Loading

শেয়ার করুন: