মো. মহিউদ্দিন
মাত্র ৫ মাস ২৫ দিনেই কোরআনে হাফেজ হলেন শাহরাস্তির তানভীর। উপজেলা সদরে অবস্থিত শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসার ছাত্র সে। তাঁর পিতা মোহাম্মদ নূরুন্নবী একজন পান বিক্রেতা।
২৬ জুলাই শনিবার দারুল কুরআন মাদ্রাসার ছবক ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে তাঁকে ৫ মাস ২৫ দিনে কুরআনে হাফেজ হওয়ার স্বীকৃতি প্রদান করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি তার বক্তব্যে বলেন , হাফেজ তানভীর অত্যন্ত বিনয়ী স্বভাবের। সে মনোযোগ সহকারে মাত্র ৫ মাস ২৫ দিয়ে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছেন।
এর আগেও উক্ত মাদ্রাসা থেকে মাত্র ৪ মাসে আরও একজন ছাত্র হাফেজ হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মাত্র ৮ বছর বয়সী শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীরের ৫ মাস ২৫ দিনে কোরআনে হাফেজ হওয়ার বিষয়টিকে ঐশ্বরিক দান হিসেবে আখ্যায়িত করেন। এবং এটাকে কুরআনের মোজেজা হিসেবে উল্লেখ করেন। বক্তারা তাঁর উজ্জ্বল ভবিষ্যত ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন।
![]()