কচুয়া প্রতিনিধি ॥
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে আশ্রাফপুর গণিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার মাঠে বিশাল কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ।
এ সময় তিনি বলেন,আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান,দেশ-বিদেশের কোন ষড়যন্ত্রের কাজ হবে না। এ দেশের জনগণের আস্থা ও বিশ্বাস একমাত্র তারেক রহমান উপর রয়েছে। নির্বাচনকে পিছিয়ে নেয়ার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে, তা সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষের অধিকার নিয়ে যারা খেলা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। গত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের নেতাকর্মীদেরকে হত্যা,গুম, খুন ও নির্যাতন করেছে তা আমরা ভুলে যাইনি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা মাথা ছাড়া দিয়ে উঠলে তাদেরকে ছাড় দেয়া হবে না, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের নির্যাতিত নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
এই দেশের শিক্ষা ব্যবস্থাকে গত ১৫টি বছর ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদী সরকার। আমাকে আপোসহীন দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে কচুয়ার জনগনকে উপহার হিসেবে তৎকালিক শিক্ষা প্রতি মন্ত্রী পদে আমাকে দায়িত্ব দিয়েছে, তখন দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য যে ভূমিকা রেখেছি আপনার সকলে অবগত রয়েছেন। আগামীতে সুগোগ পেলে কচুয়া উপজেলাকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ মডেল উপজেলা হিসেবে আমি রূপান্তিত করার জন্য আমি কাজ করে যাবো।
ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ইমামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল কালাম,কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এমএ ফয়েজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার,সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন,পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি, পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক মহিন খান প্রমুখ।
![]()