মুন্সিরহাট জি আলী এন্ড এ আলী হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ মুন্সিরহাট জি আলী এন্ড এ আলী হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  এলাকার কৃতী সন্তান যমুনা গ্রুপের    পরিচালক (বাণিজ্যিক) এ বি এম  সামছুল হাসান হিরু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি  আনোয়ার হোসেন মামুন মুন্সী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও  সাবেক প্রধান শিক্ষক  শামসুল আমিন।
 এসময় বক্তব্য রাখেন  ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদ খান, লক্ষ্মীপুর কামিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম  আবুল খায়ের, মুন্সিরহাট আই  এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভী একেএম রহমত উল্লা, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফারুক আহমেদ খান, সিনিয়র শিক্ষক  মোফাজ্জল হোসেন,  শিক্ষার্থী রেহনুমা, এসএসসি পরীক্ষার্থী নুসরাত, মুনতাসির ও মেহেদী প্রমুখ।
সবশেষে মিলাদ ও দোয়া করা হয়।

Loading

শেয়ার করুন: