মোশারফ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

 

মেঘনা বার্তা ডেস্ক :

শিক্ষা, স্বাস্থ্য, নারী ও ক্রীড়ার স্লোগানকে সামনে রেখে মোশারফ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণভাবে ১৬টি দল নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২২ মে) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের পেছনের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার এবং চাঁদপুর জেলা কোয়াবের অন্যতম সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য। উদ্বোধনী ম্যাচে চারটি দল নিয়ে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নেয় রাইজিং স্টার টেকনিক্যাল ও কিং কোড়ালিয়া। টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে রাইজিং স্টার টেকনিক্যাল। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে অংশ নেয় চাঁদপুর ডায়নামাইটস ক্লাব ও গুয়াখোলা ক্রীড়া চক্র। ম্যাচে গুয়াখোলা দলের সাথে ২-০ গোলে জয়লাভ করে চাঁদপুর ডায়নামাইটস ক্লাব।ম্যাচ শেষে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মারজুক মুঈদ ঐশ্বর্য।

টুর্নামেন্টে অংশ নিয়েছে ১৬টি দল। দলগুলো হলো এপি থান্ডার ফুটবল ক্লাব, স্টেডিয়াম একাদশ, ব্রাদার্স স্কোয়াড, চাঁদপুর ডায়নামিক ক্লাব, নি বেকার্স, নিতাইগঞ্জ ফুটবল একাদশ, কিক টাইটেনস এফসি, রাইজিং স্টার টেকনিক্যাল, হরিজন যুব ক্লাব, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ, রেলওয়ে হরিজন ঐকতান ক্লাব, প্রেসক্লাব দল, চাঁদপুর সরকারি কলেজ ফুটবল দল, গুয়াখোলা ক্রীড়া চক্র ও কিং কোড়ালিয়া।

Loading

শেয়ার করুন: