স্টাফ রিপোর্টার ॥
নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিন ব্যাপী চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে নাট্যোৎসবের তৃতীয় দিন নৃত্যানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও নাটকের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় শুভেচ্ছা পর্বের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভ্র মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন।
বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর কে নিয়ে যে গানটির সাথে নৃত্য দেখেছি সেই গানের গীতিকার ও সূরকারকে আমার ব্যাক্তিগত, পরিবারের ও চাঁদপুরবাসীর পক্ষ থেকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই। আমার পরিচয় আমি একজন মানুষ। আমি এ মাটির সন্তান, চাঁদপুরের সন্তান। এর বাইরে আমার কোনো পরিচয় নেই। যত দিন বেঁচে থাকবো এ মাটি ও মানুষের জন্য কাজ করে যাবো। আমি মনে করি প্রতিটি পরিবারের মানুষ আমার পরিবারের সাদস্য আমি ও তাদের পরিবারের সদস্য। আমির প্রতিটি মুহূর্তে ভাবি ও প্রতিটি মুহূত্বের স্বপ্ন একটি সুন্দর চাঁদপুর ও নিরাপদ চাঁদপুর ও আধুনিক চাঁদপুর গড়ার কথা।
তিনি আরো বলেন, চাঁদপুর হলো সাংস্কৃতিক ও নাট্য ফোরামের একটি নাম। চাঁদপুর শব্দটি আমাদের হৃদয়ের সাথে মিশে আছে। চাঁদপুর কে মাদক মুক্ত করতে হবে, তবেই সুন্দর ও নান্দনিক চাঁদপুর গড়ে উঠবে । চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক এমপি এই শিল্পকলা একাডেমিকে সুন্দর একটি শিল্পকলায় রূপান্তর করতে সাংস্কৃতিক মন্ত্রীকে এনেছিলেন। সহসাই এ শিল্পকলা সুন্দর একটি অডিটরিয়ামে রূপান্তর হবে।আমি চাঁদপুরের সন্তান, আমি ঘুম থেকে উঠে আগে চিন্তা করি ঘর থেকে বের হয়ে কারো উপকার যেন করতে পারি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর প্রবির কুমার দাশ। সভাপতিত্ব করেন নট মঞ্চের সভাপতি উজ্জ্বল হোসাইনর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন থিয়েটার ফোরামের সাবেক সভাপতি শুকদেব রায়। শুভেচ্ছা পর্ব পরিচালনা করে থিয়েটার ফোরামের সাধারন সম্পাদক এম আর ইসলাম বাবু।
এর পূর্বে বিকাল সাড়ে ৪ টায় নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের শিল্পীরা। রাশেদুল রাব্বির পরিচালনায় নৃত্য পরিবেশন করে মিম, মিথিলা, জাহিদ, লিমা,আনিকা, ইতি, সাহারাসহ আরো অনেকে।
সব শেষে অরূপ নাট্য গোষ্ঠীর চতুর্থ প্রযোজনায় “প্রেমের আলো” নাটক মঞ্চস্হ হয়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেঃ সাধন চন্দ্র দত্ত, হাবিব উল্লাহ পাটোয়ারী, জয়নাল আবেদীন শেখ, লোকমান হোসেন, কানাই চন্দ্র শীল, স্বাধীন চন্দ্র দত্ত, রতন চন্দ্র সূত্রধর, স্বপন মোল্লা, জ্যোস্না রানী দাস, সপ্তমী রানী দত্ত, স্নিগ্ধা সাহা।
এসময় উপস্থিত ছিলেন পিপি অ্যাডঃ কোহিনুর বেগম, জেলা বিএনপির সহ সভাপতি জসীম উদ্দিন খান বাবুলসহ সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের শিল্পীরা।
![]()