লঞ্চ ঘাট থেকে ৯ কেজি গাঁজাসহ দুই নারী আটক

 

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। ১৬ আগস্ট রোববার দুপুর ২ টায় চাঁদপুর লঞ্চঘাটে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ ভোলা জেলার লালমোহনপুর থানার মুসলিম পালোয়ান এর মেয়ে আমেনা বেগম (৩০) ও মুন্সিগঞ্জ জেলার সিংপাড়া গ্রামের মোখলেসের মেয়ে আসমা (৩৪)।

চাঁদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর নৌ থানার ওসি মোঃ আজমগীর হোসাইনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোছাঃ আমেনা বেগমের কাছ থেকে ছয় কেজি এবং মোছাঃ আছমার কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানা পুলিশের ওসি মোঃ আজমগীর হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় গাঁজাগুলো কুমিল্লা থেকে নিয়ে এসেছিলো এবং মুন্সিগঞ্জে নিয়ে যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

শেয়ার করুন: