ফারুক হোসেন :
মতলব উত্তর উপজেলার ঐতিয্যবাহী শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং এডহক কমিটির সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
এই জন্য তিনি চাঁদপুর -২ আসনের মাননীয় এমপি জনাব ড জালাল উদ্দিন ভাইকে ধন্যবাদ জানান।
ব্যারিস্টার টিপু অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র এবং একই সাথে প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের উত্তরাধিকার সদস্য। বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মনসুর আহমেদ সরকার ( সাবেক প্রেসিডেন্ট ( চেয়ারম্যান ) ২ নং ষাটনল ইউনিয়ন ) ১৯৪৩ সালে বৃটিশ আমলে এই প্রতিষ্ঠানটি তাহার পিতার নামকরণে প্রতিষ্ঠা করেছেন।
ব্যারিস্টার টিপু মতলব উত্তরের সুগন্ধি গ্রামের ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ সরকার বাড়িতে জন্ম গ্রহণ করেন।
![]()