মো.মহিউদ্দীন :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকার তালতলা মোড়ে লামিয়া স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) এরশাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (২৬), পিতা: মৃত ইমতিয়াজ হোসেন, এবং মো. জসিম উদ্দিন (৩২), পিতা: রুহুল কুদ্দুস।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
![]()