শাহরাস্তিতে  দুই মাদক ব্যাবসায়ীসহ চোর আটক

 
 
 
মো.মহিউদ্দীন :
 
চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং একটি চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাজার – মাজার সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় দুলাল হোসেনের পরিত্যক্ত চায়ের দোকানের সামনে থেকে অমিত সাহা (২১) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক অমিত সাহা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজমেহার সাহা বাড়ির অনিল সাহার ছেলে।
 
অপরদিকে, এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী বাজার এলাকার ম্যাক্স স্কুলের সামনে অভিযান চালিয়ে আকাশ (২৪) নামে আরও এক যুবককে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে।
এদিকে, একই দিনে শাহরাস্তি থানার নিয়মিত অভিযানে এসআই শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার একটি দল চুরি মামলার তদন্তকালে সন্দেহভাজন আসামি মোহাম্মদ হোসেন (২৩) কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার পাথৈর গ্রামের খালেক চৌকিদার বাড়ির বাসিন্দা।
 
পুলিশ জানায়, শাহরাস্তি থানার মামলা নং-১০, তারিখ ৭ জুন ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
এ বিষয়ে পুলিশ আরও জানায়, মাদক মামলায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
 

Loading

শেয়ার করুন: