শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় অনুপ্রেরণার নতুন দিগন্ত

 

লুৎফুর রহমান রিপন:
চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার ‘ক্যারিয়ার ক্যাম্পাস ২০২৫’ এর সপ্তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আয়োজিত এ সেমিনারে অংশ নেয় ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীবান্ধব, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ক্যারিয়ার এইড চাঁদপুর এ আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ফাউন্ডার মেহেদী হাসান অপু, সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর আঁখি আক্তার ও ইমাম হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট কলেজের অধ্যাপক মোহাম্মদ মামুনুর রহমান ও রোটারিয়ান প্রফেসর জাকির হোসেন।
প্রথম সেশনে মেহেদী হাসান অপু শিক্ষার্থীদের আইটি দক্ষতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেন। ২য় সেশনে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার সুযোগ বিষয়ে কথা বলেন ইউনিএইড কর্ণধার মোহাম্মদ হাফিজ আল আসাদ।
একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন ক্যারিয়ার এইডের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কৌশল তুলে ধরেন নর্থ ভিউ লার্নিং সেন্টারের পরিচালক আফসার উদ্দিন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লিডারশিপ চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, ক্যারিয়ার কম্পাস সিরিজের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও পেশাগত জীবনের সঠিক দিকনির্দেশনা দেওয়া। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এই সেমিনার তাদের ক্যারিয়ার ভাবনায় নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

Loading

শেয়ার করুন: