সকল ধর্মের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে আ.লীগ : ড. সেলিম মাহমুদ

 

 

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার সকল ধর্মের জন্য সব সময় কাজ করে গেছেন। রাষ্ট্রের সব ধর্মের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বিভিন্ন সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, আশ্রম এবং শ্মশানগুলোতে বরাদ্দ দেওয়া হচ্ছে।

রোববার (১৪ জুলাই) চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৫৭তম উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরে তিনি মন্দিরের বিভিন্ন স্থান পরিদর্শন এবং আগত সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Loading

শেয়ার করুন: