সনাক-টিআইবি’র আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

 

প্রেস বিজ্ঞপ্তি ॥

“টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা” এই প্রতিপাদ্যের উপর গতকাল ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক যুব দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে এবং তরুণদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে ধারণা প্রদানের মাধ্যমে এই আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্যে সনাক-টিআইবি’র এই আয়োজন। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন তথা জনমানুষের মুক্তি ও অধিকার আদায়ের প্রতিটি পরতে তরুণরাই মুখ্য ভূমিকা পালন করেছে। যার সর্বশেষ উদাহরণ তারুণ্যের নেতৃত্বে পরিচালিত বৈষম্যবিরোধী আন্দোলনে কর্তৃত্ববাদের পতন। যা শুধু জাতীয় নয়, বৈশি^কপর্যায়েও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তরুণদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসিত বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের সসম্পৃক্ততা নিশ্চিতই হোক আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর অঙ্গীকার।

সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী বলেন, তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। এই তরুণরাই প্রযুক্তিতে অনেক এগিয়ে। আর আমাদের যুবশক্তি প্রযুক্তি নির্ভর, এদেরকে কাজে লাগাতে হবে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাতের মুঠোয় পুরো পৃথিবী। এই পৃথিবী তোমাদেরকে জয় করতেই হবে। আমাদের দেশে প্রতিটি আন্দোলনে তরুণদের ইতিহাস অনেক লম্বা।
তিনি আরও বলেন, আমরা কখনো চিন্তাই করতে পারি নাই আমাদের দেশের নারীরা আজ ফুটবল ও ক্রিকেটে অভাবণীয় সাফল্য অর্জণ করবে। এছাড়াও আমাদের জীবনমানের অনেক পরিবর্তন এসেছে। আমাদের তরুণদের মেধার অভাবণীয় শক্তি রয়েছে। সেই শক্তি তাদেরকে কাজে লাগাতে হবে। তরুণরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ। তিনি প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করার আহ্বান জানান। তিনি সনাক-টিআইবি’র সুন্দর আয়োজনকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে রাখেন সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী । ইয়েসের সাবেক দলনেতা খায়রুল আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন। দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য ও পুরানবাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবীবুর রহমান পাটওয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফখরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সফিকুল ইসলাম ও টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানা।

এছাড়াও অনুষ্ঠানে বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Loading

শেয়ার করুন: