ফারুক হোসেন ॥
চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.জালাল উদ্দিন বলেন, সন্ধ্যার পরে কোন স্কুলপড়ুয়া শিক্ষার্থী বাইরে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে মতলবে সকল স্কুলপড়ুয়া শিক্ষার্থীর জন্য সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য পুলিশকে আহবান জানান। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু স্কুলপড়ুয়া শিক্ষার্থী সন্ধ্যা ও রাতের বেলায় অকারণে বাইরে ঘোরাফেরা করছে। এর ফলে তারা সহজেই মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব উত্তরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.জালাল উদ্দিন এ কথাগুলো বলেছেন।
তিনি আরও জানান, সন্ধ্যার পর কোনো স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে অপ্রয়োজনে বাইরে পাওয়া গেলে প্রথমে তার পরিচয় নিশ্চিত করে অভিভাবকদের ডেকে সতর্ক করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকেও অবহিত করা হবে। তবে নির্দেশনা অমান্য করে পুনরায় এমন ঘটনা ঘটলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য আলমগির সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, এসিল্যান্ট রহমত উল্লা,ওসি কামরুল হাসান, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর স্বপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমদ, সাধারন সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান মিয়া, শিক্ষক সমিতির সদস্য নুরুল আমিন।
![]()