স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর মতলব দক্ষিণে ভিপি ও পারিবারিক সম্পত্তি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবার সদস্য মো. জাকির হোসেন।
এসময় তারা দাবি করেন, গত ৫ আগস্ট পট পরিবর্তনের পরে আমাদের ভিপি ও খরিদকৃত সম্পত্তি দখলের জন্য একটি পক্ষ কাজ করছে। তিনি বলেন, একজন প্রভাবশালী আমলার ইন্দনে একটি পক্ষ ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এতে ইনকিলাব মঞ্চ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করা হয়। অথচ তাদের সাথে যোগাযোগ করলে জানান এ বিষয়ে তারা অবগত নয়।
তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে একটি পক্ষ গত ১৫ সেপ্টেম্বর আমাদের বিরুদ্ধে একটি বৃত্তিহীন সংবাদ প্রচার করে। যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বৃত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রচার করায় সংশ্লিষ্ট সকলের শাস্তি ও বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।
এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য রবিউল সানি, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
![]()