নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর জেলা শহর ও এ জেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণের সাথে চাঁদপুর জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮জুলাই (বুধবার) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার হলে উন্নয়ন কার্যক্রম, জনসচেতনতা সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, আপনারা সবসময় জেলা প্রশাসনের সাথে আছেন, এজন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। ছাপাখানার বিষয়ে আপনাদের সকলের কথা আমি শুনেছি, বিষয়টি সুবিবেচনায় রইলো। আপনারা সকলে মিলে চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে সম্মিলিতভাবে একটি আবেদন প্রেরণ করবেন। তখন বিষয়টি আমরা তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানাবো।
তিনি আরো বলেন, অন্যান্য জেলার একেকটি উপজেলায় দুই-তিনটি করে প্রেস ক্লাব থাকতে দেখেছি, কিন্তু চাঁদপুরে একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। এ জন্যে আপনাদেরকে মোবারকবাদ। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকরা ঐক্যবদ্ধ, এটি এটি বড় বিষয়। যা অনেক জেলায় দেখা যায় নি। সাংবাদিকরা লিখনির মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে তুলে ধরে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারে লিপ্ত। এটি রোধ করতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে তিনি সকলকে সচেতন থাকতে কিছু পরামর্শ দেন এবং প্রস্তাব আহ্বান সহ আন্তরিক সহযোগিতার বিষয়টিতে গুরুত্বারোপ করেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক অ্যাডভোকেট ইকবাল- বিন-বাশার, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম উকিল ও সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের প্রধান সম্পাদক মো. শরীফুল ইসলাম।
সভায় অংশগ্রহণ করেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক মো. বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইব্রাহিম রনি, দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদ হাসান, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক আদি বাংলার প্রধান সম্পাদক ইমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের সহ-সম্পাদক কে এম সালাউদ্দিন, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম, দৈনিক চাঁদপুর খবরের বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ, দৈনিক চাঁদপুর জমিনের সহ-সম্পাদক মো. খোরশেদ আলম, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক মুনাওয়ার কানন, সাপ্তাহিক আমার কণ্ঠের সম্পাদক মো. কামাল হোসেন, সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গনি, সাপ্তাহিক ফরিদগঞ্জ বার্তার সম্পাদক নুরুন্নবী নোমান, সাপ্তাহিক লাল সবুজের মেলার ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম, সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত প্রমুখ।
![]()