মাসুদ রানা ॥
চাঁদপুর পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান বলেছেন, উদ্দেশ্য একটাই আমাদের সমস্যার সমাধান করা। আমরা তা করবো। জেলায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তন হবে। শহরকে সিসিটিভি এর আওতায় নিয়ে আসা হবে অতিসত্বর। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মিট দা প্রেস অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নবাগত এসপি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ডাকাতির থেকে চুরি ঘটনা উদঘাটন করা অনেক কঠিন কাজ। তবে যেসব ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কোন কাজে বিরক্তবোধ করবো না। তবে কোন তথ্য দেয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দিবেন। দ্রুত রেসপন্স কিভাবে করা যায়, সেজন্যে প্রতিটি থানার সামনে আমাদের এসপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদের নাম্বার লিখিত বোর্ড থাকবে। তাৎক্ষণিক পুলিশ সেবা পৌঁছে দিতে আমরা যথাযথ কাজ করবো।
তিনি বলেন, জনগণ সহযোগিতা করলে পুলিশের কাজ করতে সহজ হবে। আমাদের কাজ হচ্ছে জনগণকে সাথে নিয়ে চলা। জনগণই হচ্ছে পুলিশের আসল শক্তি। যেসব বিষয় আসছে সেসব বিষয়ে আমরা কাজ করবো। চাঁদপুরের মানুষকে শান্তিতে রাখতে আপনাদের পরামর্শ কাজে লাগবে। আপনাদের যেকোন ডাকে আমরা সাড়া দিবো।
এসপি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে যা যা করা দরকার তা করবো। ইনশাআল্লাহ আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন দেখবো। আপনারা এসে বুজিয়েছেন যে আপনারা আমার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফুর রহমানের সঞ্চালনায় নবাগত পুলিশ সুপারের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। পরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা জানান, জেলা শহর ও বিভিন্ন গ্রামে মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, কিশোরগ্যাং নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানাবিধ সমস্যা বিদ্যমান। এসব ইস্যুতে পুলিশের আরও কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব চাঁদপুরের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতিঅধ্যাপক মোঃ জালাল চৌধুরী,শরীফ চৌধুরী , গিয়াস উদ্দিন মিলন , দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রথম আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ, সাংবাদিক মনির চৌধুরী প্রমুখ।
, দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, এসএ টিভির সম্পাদক জি এম শাহীন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদি, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ইলিয়াস হোসেন পাটোয়ারী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আলম পলাশ, দৈনিক চাঁদপুর দর্পনের প্রধান সম্পাদক, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, এডঃ মনির চৌধুরী, অধ্যাপক জালাল চৌধুরী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, আর টিভির জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক, সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
![]()