স্টাফ রিপোর্টার:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে ‘বিএনপি-জামায়াতের সহিংসতায়’ নিহত শিক্ষার্থীসহ প্রাণ হারানো সাধারণ মানুষদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশের ন্যায় চাঁদপুরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার শহরের মসজিদগুলোতে জুমার নামাজ শেষে মোনাজাতে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
বাদ আছর জেলা আওয়ামীলীগের উদ্যোগে তালতলা পাটওয়ারী মসজিদ,বাসস্ট্যান্ড গোর এ গরিবা জামে মসজিদে ও পুরাণবাজার পূর্বশ্রীরামদীর মসজিদসহ বিভিন্ন মসজিদে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ‘বিএনপি-জামায়াতের সহিংসতায়’ নিহত শিক্ষার্থীসহ প্রাণ হারানো সাধারণ মানুষের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
করিম পাটওয়ারী বাড়ি মসজিদে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক সাহির হোসেন পাটওয়ারী, বাসস্ট্যান্ড পৌর কবরস্থান মসজিদে সহ সভাপতি আঃ রশিদ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ শাহআলম, পুরাণবাজার পূর্বশ্রীরামদী জামে মসজিদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এদিন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ এলাকার মসজিদগুলোতে উপস্থিত হয়ে নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন।
![]()