বিশেষ প্রতিনিধি:
ভ্রমণ মানে পায়ে ধুলো মেখে, মনে সুখ জমিয়ে ফেরা।জীবনের গতি সচল রাখে ভ্রমণের আনন্দ।প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া, এটাই তো ভ্রমণের আসল আনন্দ।
ভ্রমণ হলো আত্মার তৃপ্তি খোঁজার মাধ্যম। সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের উদ্যেগে সেই আনন্দ ভ্রমনের মাধ্যমে টানা ৩দিনের উৎসবের পরিসমাপ্তি হলো রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায়।কক্সবাজারের ঝিলংজা কক্সবাজার
হর্টিকালচার সেন্টারের কনফারেন্স রুমে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিম।
পরিচালনা করেন সংগঠনের মহাসচিব সাংবাদিক মাহফুজ মল্লিক। এসময় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব রেদওয়ান আহমেদ জাকির,সদস্য ফজলে রাব্বি ইয়ামিন, জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হোসেন হাবিব, মোজাম্মেল প্রধান হাসিব, সাইফুর রহমান সবুজ,সফিকুল ইসলাম রিংকু, মিজানুর রহমান, রবিউল আলম ও আনোয়ার মৃধা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ইলিশের বাড়ী চাঁদপুর বাসে কক্সবাজারের উদ্দেশ্য যাত্রা করে শুক্রবার ভোর ৬টায় সেখানে পৌঁছায়।সেখানে গিয়ে একটি আবাসিক হোটেলে অবস্থান করার পর বাংলাদেশ নেভী জেটি, ইনানী বীচ, হিমছড়ি, দড়িয়ানগর, রেডিয়েন্ট ফিস ওয়াল্ড, সুগন্ধা বীচ, কলাতলী বীচ, লাবনী বীচ, এবং বানিজ্য মেলাসহ অসংখ্য পর্যটন এলাকা পরিদর্শন ও আনন্দ উপভোগ করেন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের সদস্যরা।