সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম বেপারীর ইন্তেকাল

 

চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পুরান বাজার আলম বেকারীর মালিক হাজী শাহ আলম বেপারী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…….রাজিউন)।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমের প্রথম জানাজা সোমবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় পুরান বাজার বড় মসজিদের সামনে এবং শেষ জানাজা বড় স্টেশন রেলওয়ে দারুল উলুম মাদ্রাসা (ছাবের গাজীর মাদ্রাসা) মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের ভাগিনা মো. জাহাঙ্গীর হোসেন বেপারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন: