নিজস্ব প্রতিনিধি:
শব্দ দূষন প্রতিরোধ কল্পে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সার্কিট হাউজের সম্মুখ রোডে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। বুধবার ১৪ এপ্রিল দুপুরে অভিযানকালে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লংঘন করায় ৩টি আইদি পরিবহন ও ১টি বোগদাদীয়া পরিবহন থেকে ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়াও আইদি পরিবহন ও বোগদাদীয়া পরিবহনকে ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন।
![]()