হাইমচরে  মৎস্য পক্ষ সমাপনী ও পুরস্কার বিতরণ

 

 

হাইমচর অফিস:

“রূপালি ইলিশ স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ  সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (​১৭ আগস্ট) সকাল ১১টায় হাইমচর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং হাইমচর প্রেস ক্লাব সদস্য মো. হাসান আল মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। শিক্ষার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ চাষে সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া মৎস্য চাষে আগ্রহী কৃষক ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় এনে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

​অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।

​সমাপনী অনুষ্ঠানে স্থানীয় মৎস্যচাষি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: