হাইমচর অফিস:
দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান আকাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরদার আবু তাহের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ আখন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সিদ্দিক হাওলাদার, জাকির সর্দার, ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মহসিন মিয়া, দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর এবং চরভৈরবী ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল ইসলাম বাবু।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা যুবদল ও সাধারণ জনগণ রাজপথে থেকেই প্রতিহত করবে। অবিলম্বে নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবদলের সদস্য মোঃ ইউনূস কোতোয়াল।