হাইমচর অফিস:
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে হাইমচর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সংগঠনের নেতৃবৃন্দের হাতে গাছের চারা তুলে দেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ২০২৬-২৭ এর অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও সবুজ প্রকৃতি গড়ে তুলতে বেশি করে গাছ লাগাতে হবে এবং এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানকে ও রেড ক্রিসেন্ট সংগঠন ও লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর কে গাছ প্রদান করা হয়।
![]()