হাজীগঞ্জে রাস্তায় পাওয়া শিশু নাদিয়া পুনর্বাসন কেন্দ্রে

হাসান মাহমুদ:

চাঁদপুরের হাজীগঞ্জে রাস্তার পাশে নাদিয়া সুলতানা নিহি নামে এক শিশু পাওয়া গেছে। গত শনিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল নামক স্থানে শিশুটিকে পান জৈনক মহিলা। শিশুটি বর্তমানে চাঁদপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। তার পরিবারের সন্ধান চান প্রশাসন।

পুনর্বাসন কেন্দ্র সূত্রে জানা গেছে, শিশুটির নাম নাদিয়া সুলতানা নিহি। তার বাবা মৃত জুয়েল । মায়ের নাম মিশু। বাড়ির ঠিকানা চাঁদপুর বলতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারছে না শিশুটি।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে একজন মহিলা অটোতে করে হাজীগঞ্জের বলাখাল যাওয়ার পথে রাস্তার সামনে শিশুটিকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে থানা-পুলিশকে বুঝিয়ে দেন।

হাজীগঞ্জ থানার এস.আই মো. জয়রাল আবেদীন বলেন, শিশুটির কোন অভিভাবক না পাওয়ায় আমরা সমাজসেবা কর্মকর্তাকে বুঝিয়ে দিয়েছি। সমাজসেবা অফিস র্কর্তৃক শিশুটিকে চাঁদপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। তার পরিবার বা স্বজনদের সন্ধান পেলে ০১৭১২-৪৫৯১৩৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন চাঁদপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র।

শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। কেউ শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবারের সন্ধান জানলে দ্রুত উল্লিখিত নাম্বারে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Loading

শেয়ার করুন: