হাসান মাহমুদ:
হাজীগঞ্জে শিশু ধর্ষণ মামলায় নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার সেলিম মজুমদার (৫৫) কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায়। এ ঘটনাায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানাযায় বুধবার দুপুরে শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখে তার মা কারণ জানতে চাইলে শিশুটি অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।
গত ৫ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় আব্দুল হালিম মাস্টারের মেয়ের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলার সিঁড়ির কক্ষে এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে
বৃহস্পতিবার কেয়ারটেকার সেলিম মজুমদার (৫৫)কে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে শিশুকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
![]()