হাজীগঞ্জে ১৫০টি যানবাহনে তল্লাশী ৮০ হাজার টাকা জরিমানা

 

হাসান মাহমুদ :

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৫০টি যানবাহন তল্লাশি করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে পৌরসভাধীন ধেররা বাজার এলাকায় এ অভিযানে নগদ টাকা জরিমানা’সহ ৮টি মামলা দায়ের ও ৮টি গাড়ি জব্দ করা হয়।
জানা গেছে, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে পৌরসভাধীন ধেররা বাজার এলাকায় লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প, হাজীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ।

অভিযানে ছোট-বড় ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা দায়ের, বিভিন্ন যানবাহনের চালককের কাছ থেকে পৃথক হারে মোট নগদ ৮০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং লাইসেন্স না থাকায় ৮টি যানবাহন জব্দ করে থানায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

 

 

Loading

শেয়ার করুন: