হাসান মাহমুদ:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারীকে সদস্য সচিব এবং ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৭৩ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদারকে আহ্বায়ক করে এবং ১৮ জন যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হককে ১নং সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এ্যাড. এ. কে. এম. সলিম উল্যা সেলিম। গতকাল রাতে তাদের যৌথ স্বাক্ষরে এই দুইটি কমিটি অনুমোধন দেয়া হয়।
অনুমোদিত কমিটিতে উল্লেখ রয়েছে, সাধারণ সভায় ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পদাধিকার বলে সদস্য এবং হাজীগঞ্জ উপজেলাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত থাকবেন।
পৌরসভা কমিটিতেও ১২টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পদাধিকার বলে সসদ্য হিসেবে গণ্য হবেন। এছাড়া অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণকে আমন্ত্রিত সদস্য হিসেবে সংযুক্ত করা হলো।
উল্লেখ্য ২০২৪ এর গণঅভ্যূন্থানের পর হাজীগঞ্জ বাজারে দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে উপজেলা বিএনপির কমিটি ও পৌরসভা বিএনপি এবং পৌরসভার ১২টি ওয়ার্ড কমটি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাতিল করা হয়। ১ বছর পর গত ১০ ডিসেম্বর বুধবার রাতে চাঁদপুর জেলা কমিটি হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমটি অনুমোদন দিলেন।
![]()