হাসান মাহমুদ ॥
চাঁদপুরের হাজীগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স খ্যাত আহমদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেটের সাবেক ও বর্তমান মোতওয়াল্লীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, জালিয়াতি, হয়রানি এবং মিথ্যা মামলার অভিযোগ এনে বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, ভুক্তভোগীরা।
সোমবার (৮ জুন) দুপুরে হাজীগঞ্জ প্রেসকাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ ন্যায়-বিচারের ল্েয কমপ্লেক্সে রিসিভার নিয়োগের আবেদন জানান।
ভুক্তভোগীদের মধ্যে আজাদুর রহমান মাসুদ মজুমদার, কবির হোসেন লিটন, শাহআলম, কামাল হোসেন পাটওয়ারী, দ্বীন মোহাম্মদ সিটু, আলাল হোসেন অভিযোগ করে বলেন, বড় মসজিদ এস্টেস এর মার্কেট মকিমউদ্দিন শপিং সেন্টার এ দোকান বরাদ্দ নিয়েছি ও ঐ শপিং সেন্টারের ৫ম তলায় মডেল হাসপাতালের শেয়ার ক্রয় বাবদ প্রায় ৪ কোটি ১৫ লক্ষ টাকা ইনভেস্ট করেছি। আমাদের নামের বরাদ্দকৃত দোকান বেশি দামে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের দেওয়া টাকা না দিয়ে উল্টা ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করছে।
বক্তারা অভিযোগ করে বলেন, কমপ্লেক্সের কোটি টাকা আয় থাকা সত্ত্বেও মসজিদের দৃশ্যমান উন্নয়ন না করে সাবেক ও বর্তমান মোতওয়াল্লী দীর্ঘদিন ধরে ওয়াকফ সম্পত্তির অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাট করছেন। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও পরিবারকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আহমদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেটের কোটি কোটি টাকার সম্পদ ও আয়-ব্যয়ের সুষ্ঠু হিসাব না দিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে এ অনিয়ম চালিয়ে আসছে। এতে ওয়াকফ সম্পত্তির প্রকৃত উপকারভোগীরা তিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ জনগণের মধ্যে ােভ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, অনেক ব্যক্তি ওয়াকফ এস্টেটের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করলেও তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাচ্ছেন না। বরং টাকা ফেরত চাইলে নানা ধরনের হয়রানি ও আইনি জটিলতার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বক্তব্য শেষে তারা তথ্য-প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় চারশ পৃষ্ঠার একটি অভিযোগের বই প্রেসকাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
এসময় তারা প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর নিরপে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তিগ্রস্তদের বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরো বেশ কয়েজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে জরুরি হস্তপে কামনা করেন। এসময় প্রেসকাবের বিভিন্ন পর্যায়ের সদস্য, জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
![]()