চিরনিদ্রায় শায়িত অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, তুখোড় ছাত্রনেতা ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের জীবনের অবসান হলো।

সোমবার বাদ জোহর চাঁদপুর স্টেডিয়াম মাঠে হাজার হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধা আর ভালোবাসায় বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন। জানাজার নামাজ পরিচালনা করেন শহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ) আমিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম, জেলা জামায়েতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া ,মরহুম অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের একমাত্র ছেলে নাফিস হাসান।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশীদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ মো. মোশারফ হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সফি উদ্দিন আহমেদ, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, মো. আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, আফজাল হোসেন বেপারী, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশারফ হোসাইন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামছুল ইসলাম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি, যুবকদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও চাঁদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

চাঁদপুরের রাজনীতির এই পরিচিত মুখের মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। চাঁদপুরের সাধারণ মানুষও একবাক্যে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ঢাকার শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু রাজনৈতীক সহকর্মী রেখে গেছেন।
অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান নম্র, ভদ্র, বিনয়ী, সাহসী, দক্ষ এবং ক্লীন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সদস্য সচিব পদে ছিলেন।

এছাড়াও তিনি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সভাপতি, সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পারন করেন।

 

Loading

শেয়ার করুন: