ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় যুবক আটক

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় হৃদয় চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুয়ারুল থেকে তাকে আটক করা হয়েছে।

হৃদয় চন্দ্র দাস (২৫) উপজেলার উজান ছিনিয়া গ্রামের এলাকার মৃত বিশ^ চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার অপর এক যুবকের খেলার একটি ফেসবুক পেইজে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তি করে বিরূপ মন্তব্য করে কমেন্টস করা হয় । বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে রিদয় রিদয় ফেসবুক ব্যবহারকারী হৃদয় চন্দ্র দাসের শুয়ারুল দীঘির পাড়ের সেলুন থেকে আটক করেন স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়ে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করার অভিযোগে হৃদয় চন্দ্র দাস নামে একজনকে ঘিরে রেখেছিল জনতা। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন: