নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিক গতিশীল করতে ১, ২ ও ৩ নং ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃস্পতিবার ৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ইব্রাহিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ, দুপুরে ২ নং ওয়ার্ড ও বিকালে মধ্য সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩ নং ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমন্বয়ের মাধ্যমে তিনটি ওয়ার্ডের কমিটি পুনর্গঠন করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর,সদস্য আবু তাহের মিজি খোকা, আলাউদ্দিন তালুকদার, ফজলুল হক সেলিম, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভুইয়া, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মৃদা, ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চকিদার।
সিনিয়র সহসভাপতি বিল্লাল গাজী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হারুন গাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মাঝি, সদস্য সচিব নাসির আহমদ শেখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ মাহবুব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসু রাজা, সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ মোক্তার আহমদ তালুকদায়, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক মনির মুন্সি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাঃ আলমগীর হোসেন, প্রস্তাবিত ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ ইমাম শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার বেপারী, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম গোলদার, চাঁন মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিন শেখ, সহ ক্রীড়া সম্পাদক মোঃ ইমরান খান, সহ-স্কুল সম্পাদক মোঃ রিদয় শেখ, চাঁদপুর পৌর ১ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আলি মল্লিক, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল রারি, সাধারণ সম্পাদক জামাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম গাজী, সাংগঠনিক সম্পাদক ফুটন গাজী, ২ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি আব্দুল কাদির গাজী , সিনিয়র সহ-সভাপতি সিরাজ বরকন্দাজ, সহসভাপতি বাবুল সরদার, সাধারণ সম্পাদক মোক্তার শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল শেখ, বিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ তফাদার, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক খান, সহ-সভাপতি মোঃ আরিফ খান, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক খান, মোঃ কলমতর মিজি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বেপারী কে নির্বাচিত করা হয়।
![]()