সংস্কারের নামে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না:আব্দুল আউয়াল মিন্টু

মাসুদ রানা, আরেফিন সুমন :

জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কারের নামে টালবাহানা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না। দ্রুত নির্বাচনের তারিখ দিন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরাও তা চাই। নির্বাচিত সরকার এসেও সংস্কার প্রক্রিয়া শেষ করতে পারবে।

সোমবার বিকেল ৪টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুন অর রশিদ, সাবেক মহিলা বিষয়ক এমপি আলহাজ রাশেদা বেগম হিরা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, এম এ হান্নান, তানভীর হুদা, এনডিপির চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

আব্দুল আল মিন্টু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরও বলেন, একটি রাজনৈতিক দলকে আমরা ভালো করে চিনি। ওরা একবার এদিকে, আবার অন্যদিকে যায়। ওদের ফাঁদে পা দেবেন না। ওদেরকে আপনি চেনেন না। বিএনপি জনগণের দল। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যাহত রাখবে। বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে একের পর এক সভা হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, জনগণের নেতা তারেক জিয়া গত ১৭ বছর একটা স্বৈরাচার সরকার বিরুদ্ধে এদেশের মজলুম মানুষের জন্য আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। প্রয়োজনে দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য যতদিন প্রয়োজন ততদিন তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। ফ্যাশিষ্ট আওয়ামী লীগ সরকার হত্যা, ঘুমসহ ১ লাখ ৬০ হাজার নেতাকর্মীর উপর নির্যাতন চালিয়েছে।

তিনি আরো বলেন, সামনে মাহে রমজান। দ্রব্যমূল্য কমাতে হবে। দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করুন। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব স্থানান্তর করে বিদায় নিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়ির সহসভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, এমএ শুক্কুর পাটোয়ারী, শরীফ মোহাম্মদ ইউনুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, মোহাম্মদ আফজাল হোসেন, অ্যাডভোকেট মুনিরা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হ্জাী মোশাররফ হোসাইন, শহর বিএনপির আহবায়ক আকতার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশিদ, অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন, সদস্য সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. নূরুল আমিন খান আকাশ,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাদল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসাইন গাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহব্বায়ক শফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহিন, মোতাহার হোসেন পাটোয়ারীসহ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপি’র উক্ত সভায় সকল উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ অংশগ্রহণ করে সভাকে জন সমুদ্রে পরিণত করেন ।

 

Loading

শেয়ার করুন: