শাহরাস্তি প্রতিনিধি ॥
চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় এমসিকিউর উত্তর বলে দেওয়ার দায়ে কেন্দ্রের হল সুপার আটক করা হয়েছে।
সোমবার শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গনিত পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়,দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আজমুল হক একটি হলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি এমসিকিউর উত্তর বলে দেয়। এ সময় বিষয়টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নজরে আসে। তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে শিক্ষার্থীরা সত্যতা নিশ্চিত করে। পরে হল সুপারের দায়িত্ব নিয়োজিত আজমুল হক তার দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। দুপুর ১২ টায় শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপন মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করেছেন তাকে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
কেদ্র সচিব মো. আযাদ হোসেন জানান, হলে দায়িত্বে থাকা তিন শিক্ষক কে আগামী পরিক্ষা গুলো থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, কেদ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।