তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ : আনোয়ার হোসেন খোকন

হাজীগঞ্জ ব্যুরো

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার (১ মে) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি লাভারার্স এন্ড কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

তিনি তার বক্তব্যে বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।

ব্যক্তি স্বার্থের জন্য দলীয় কর্মীদের মধ্যে বিবেদ সৃষ্টি করবেন না উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। এখানে কারো ব্যক্তিগত মতবিরোধ বা মতপার্থক্য থাকতে পারে। তবে আমরা সবাই বিএনপির কর্মী। সুতরাং ব্যক্তি স্বার্থে নয়, আমরা দলের জন্য কাজ করবো। তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে তুলে ধরতে হবে এবং মানুষের আস্থা অর্জনে দলের হয়ে কাজ করবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মো. আবুল বাসার।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দিলদার হোসেন কিসলুর সভাপতিত্বে উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির খাঁন, বিএনপি নেতা টিপু সুলতান জমিদার, মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

পৌর বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন ফারুক মামুনের উপস্থাপনায় ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা আবু জাফর বেপারী, মো. শামীম মিয়াজী, জামাল মেম্বার, শাহাদাত মজুমদার, আবুল বাসার চৌধুরী, প্রফেসর হাবিবুর রহমান, মনির হোসেন পাটওয়ারী, জসিম উদ্দিন, আক্তার হোসেন, কামালা মিয়াজী, হাবিবুর রহমান সেলিম, এ্যাড. আওলাদ হোসেন, আবুল বাসার চৌধুরী।

বক্তব্য রাখেন, যুবদল নেতা জিসান আহমেদ সিদ্দিকী, ইয়াছির আরাফাত অনিক, সাখাওয়াত হোসেন, মো. শহীদুল্লাহ, আলামিন বাবু, মিজানুর রহমান, মিজানুর রহমান বেপারী, রাশেদ গাজী, আনিছুর রহমান ভুইয়া, মোস্তফা কামাল, ছাত্রনেতা রোমান মিজি, সাব্বির আহমেদ, শাহাদাত কাজী, মাইনুদ্দিন তপু, বিল্লাল সরকার প্রমুখ।

সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. রফিকুল ইসলাম। এসময় বিএনপি নেতা মিজানুর রহমান, মনিরুজ্জামান পাটওয়ারী, মাও. সিদ্দিকুর রহমান, আব্দুল লতিফ, বিল্লাল হোসেন, বিল্লাল সরদার, আব্দুল মান্নান, সেলিম খাঁনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: