লাখ টাকার ফুটবল টুর্নামেন্টে অষ্টগ্রাম ফাইনালে

মোঃ মহিউদ্দিন:
বৃহত্তর পয়ালগাছা লক্ষ্য টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উন্নিত হয়েছে শাহরাস্তি উপজেলার আলোড়ন সৃষ্টিকারী অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।
কুমিল্লা জেলার ভারুল স্পোর্টিং ক্লাব কে সেমিফাইনালে ট্রাইবেকারে পরাজিত করে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার  বরুড়া উপজেলার পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে শাহরাস্তির অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
উল্লেখ্য গত ২৫ এপ্রিল শাহরাস্তির চিতোষী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত   আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।
অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের কর্ণধার ক্রীড়ানুরাগী জাহিদুল ইসলাম দিপু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্রীড়াঙ্গনে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব সবসময় কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সকল ক্রীড়ামোদী ভাইদের ক্লাবটির পাশে থেকে সমর্থন দিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Loading

শেয়ার করুন: