নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ফরিগঞ্জের উপজেলার কৃতি সন্লাতান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ( সাবেক পিজি হাসপাতাল ) এর ডাক্তার, এসএসসি ১৯৮৬ বাংলাদেশের প্রিয় বন্ধু ইউসুফ আলী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।বর্তমানে তিনি এ বিশ্ববিদ্যালয়ের স্পাইন এন্ড অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।
ইউসুফ আলী “স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজ” থেকে এমবিবিএস পাস করে তৎকালীন পিজি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে সবশেষে ২০২৫ সালে অধ্যাপক হয়েছেন।
তিনি আমেরিকা থেকে অর্থোপেটিকস এ এমএস, ওয়আশিংটন থেকে ফেলো স্পাইনাল সার্জারী, অস্ট্রেলিয়া থেকে এপিএস স্পাইন ফেলো, ইউনাইটেড কিংডম থেকে এন স্পাই কোর্স করেন।
এছাড়াও তিনি জাপান এবং তাইওয়ান থেকে দুই দফায় ফেলো স্পাইন সার্জারি এবং ভারতের মাদ্রাজ থেকে এ্যাপোলো স্পাইন ফেলো করেছেন।ফ্রান্স থেকে উচ্চতর এমআইএসএস, মালয়েশিয়া থেকে এ ও স্পাইন বেসিক, এডভান্স ও মাস্টার্স করেন।
উল্লেখ্য, ইউসুফ আলী ফরিদগঞ্জের ১০ নং দকষিন গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানে রামপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী, রামপুর মজিদিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ম, চাঁদপুর শহরের গণি মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে এসএসসি পাস করেছেন।
![]()