হাজীগঞ্জে দুই ডায়াগণস্টিক সেন্টার সিলগালাসহ ৫টি প্রতিষ্ঠানে লাখ জরিমানা

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের হাজীগঞ্জে অব্যস্থাপনা , অপরিচ্ছন্নতার ও লাইসেন্স নবায়ন না থাকায় ৫টি চিকিৎসালয় প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ মে) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে অবস্থিত ওইসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স নবায়ন না থাকায় সুর্যের আলো ক্লিনিক এবং আল ফাতেহা ডায়াগণস্টিক সেন্টারকে সিলগালা একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও অব্যস্থাপনা ও অপরিচ্ছন্নতার কারনে মা জেনারেল হাসপাতালে ৫ হাজার, শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টারে ৩০ হাজার ও পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, ভারপ্রাপ্ত স্যানেটারী কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ হাজীগঞ্জ থানা পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স আছে কি না দেখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অব্যস্থাপনা , অপরিচ্ছন্নতার ও লাইসেন্স নবায়ন না থাকায় তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: