মতলব উত্তর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. আলাউদ্দিন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরো অন্তত ৮ জন আহত হয়ছে।
সোমবার (৫ মে) সকালে উপজেলার ভাটিরসূলপুর এলাকায় বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি’র চারপিরচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. হামিদ মোল্লা। আহত ব্যবসায়ীদের মধ্যে মো. জাহাঙ্গীর, কাসেম ও কাইয়ুমের বাড়ি টাঙ্গাইলে এবং বাসেদ ও মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রায়পুর থেকে ১২ জন কাপড় ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় মালামাল কিনতে যাচ্ছিলেন। পথে মতলব-শ্রীরায়েরচর সড়কে ভাটিরসূলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি একটি সেচ ক্যানেলের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. আলাউদ্দিনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং দুজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, নিহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্হা করা হযেছে।
![]()