হাসান মাহমুদ ॥
চাঁদপুরের হাজীগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. এনাম (২১) নামের এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন।
বুধবার (৭ মে) দুপুরে পথচারি এক শিশু শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাড়কের দেবপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
নিহত এনাম উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের খোরশেদ আলমের ছোট ছেলে। আহত পথচারী আয়েশা আক্তার (৬), সিএনজির চালক ও যাত্রীদের মধ্যে হেঞ্জু মিয়া (৬২), শিহাব হোসেন (১৭), পারভেজ (২৩) ও সীমা বেগমকে (২৩) আশংকাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় রেপার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, মাদ্রাসা ছুটি শেষে নিজ বাসায় ফিরছিলেন শিশু আয়েশা আক্তার। এসময় রাস্তা পার হতে গিয়ে দৌড় দেয়। তাৎখনিক তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জমুখী সিএনজি (নং র্চাঁদপুর-থ ১১-২২৪৫) ও হাজীগঞ্জ থেকে চাঁদপুরমুখী সিএনজির (নং- চাঁদপুর-থ ১১-২১৭৫) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হাজীগঞ্জমুখীর সিএনজির যাত্রী মো. এনাম। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। শারিরিক অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেসে কতর্ব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন এবং দুর্ঘটনাস্থল চাঁদপুর সদর উপজেলা হওয়ায় চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেন।
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন জানান, দুর্ঘটনাস্থলেই একজন মারা গেছেন এবং সিএনজির চালক ও যাত্রীসহ পথচারী শিশু গুরুতর আহত হয়েছেন।
তিনি বলেন, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশ হাজীগঞ্জ ও দক্ষিণ পাশ চাঁদপুর সদর উপজেলায় পড়েছে। যেহেতু, দুর্ঘটনা রাস্তার দক্ষিণ পাশে হয়েছে। তাই, আমি চাঁদপুর মডেল থানার পাশাপাশি হাজীগঞ্জ থানায় দুর্ঘটনার বিষয়টি জানিয়েছি।
![]()