স্টাফ রিপোর্টার ॥
৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, বর্নাট্য র্যালীর ও দিন ব্যাপী বিণামূল্যে রক্তগ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, তিনি তাঁর বক্তব্যে বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট একটি আন্দোলন, এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, জীন হেনরী ডুনান্ট জিনি ১৮২৮ সালের ৮ই মে জন্মগ্রহণ । আর তাই প্রতি বছর ৮ই মে তার জন্মদিন। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে বিশ্বের ১৯২ টি দেশে যাথযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। তাই প্রতিবারের ন্যায় এবারো রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৭ তম জন্মদিন উপলক্ষ্যে যুব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের একটি ইতিহাস ও রয়েছে। ইতালির সলফেরিনো নামক স্থানে ১৮৫৯ সালের ২৪ জুন এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, যেখানে অস্ট্রিয়া ও ফ্রান্স-সার্ডিনিয়ার সেনারা মুখোমুখি হয়। সেই যুদ্ধে প্রায় ৪০,০০০ সৈনিক আহত, নিহত বা নিখোঁজ হয়। যুদ্ধ শেষে হাজারো আহত সৈনিক ধুঁকে ধুঁকে মারা যাচ্ছিলেন, কারণ পর্যাপ্ত চিকিৎসা, পানীয় জল ও সহায়তার অভাব ছিল চরম পর্যায়ে।
এই সময় সুইস মানবতাবাদী জীন হেনরী ডুনান্ট ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুদ্ধের বিভীষিকা প্রত্যক্ষ করেন এবং নিজ উদ্যোগে স্থানীয় মানুষদের সহায়তায় আহতদের সেবা ও চিকিৎসা দেওয়া শুরু করেন। তিনি জাত, ধর্ম বা পক্ষভেদ না করে সবাইকে সহায়তা করেন।
এই অভিজ্ঞতা থেকেই তাঁর মনে গড়ে ওঠে একটি নিরপেক্ষ ও মানবিক সহায়তা সংগঠনের ধারণা, যার ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফায়ার সার্ভিসের টিম লিডার এনামুল হক, সিভিল সার্জন অফিস প্রতিনিধি স্বাস্থ্য অফিসার ইউসূফ।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের কার্যকরী পর্ষদের সাবেক সদস্য সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, আজীবন সদস্য মনির চৌধুরী, এডভোকেট রোটারিয়ান আলেয়া বেগম, আখতারুজ্জামান খোকা, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক তামিম হোসেন, মুজাহিদ শিহাব, রাকিব ভুইয়া ।
যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান তাহমিনা আক্তার ৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের এবারের প্রতিপাদ্য বিষয় “মানবতার পক্ষে” এই স্লোগান টি নিয়ে সংক্ষিপ বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এরপরই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়।
যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের সদস্য ওমর বিন ইউসুফ ও ফয়সাল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরতান তিলাওয়াত দিয়ে শুরু করেন যুব সদস্য মেহেদি হাসান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন যুব সদস্য নিশিতা সুত্র ধর। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের সকল যুব সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।
![]()