হাইড্রোলিক হর্ণ ব‌্যবহার করায় দুই প‌রিবহন‌কে জ‌রিমানা

নিজস্ব প্রতিনিধি:

 শব্দ দূষন প্রতি‌রোধ ক‌ল্পে  জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সার্কিট হাউজের সম্মুখ রোডে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে‌ছে।  বুধবার  ১৪ এ‌প্রিল দুপু‌রে অ‌ভিযানকা‌লে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লংঘন করায় ৩টি আইদি পরিবহন ও ১টি বোগদাদীয়া পরিবহন  থেকে ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়াও আইদি পরিবহন ও বোগদাদীয়া পরিবহনকে ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানকালে  পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীরা  উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন।

Loading

শেয়ার করুন: