নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে বিএনপির দলীয় সদস্য ফরম পূরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। গতকাল পড়ন্ত বিকেলে এ কার্যক্রমের উদ্ভোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও বাংলাদেশ কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন, ড. ইউনুস নিরপেক্ষ নন। তিনি একজন পক্ষপাত দুষ্ঠে দুষ্ঠ লোক। নিজের স্বার্থে তিনি ছাত্রদের দিয়ে কিংস পার্টি গঠন করেছেন। তার দলের সেই শিশু নেতারা গিয়েছে নির্বাচন কমিশন দখল করতে। অথচ তার সরকারই নির্বাচন কমিশন বানিয়েছে।
তিনি বলেন, ইউনূসের সাথে তার দলীয় নেতারা সকাল সন্ধ্যা দেখা করে। অথচ বিএনপি জামাতের নেতৃবৃন্দ চাইলেই যখন – তখন দেখা করতে পারেন না।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকায় ছিল জাতীয়তাবাদী দলের নেতাকর্মী-সমর্থকরা। নির্বাচন হলে শহীদ জিয়ার দল বিএনপি সরকার গঠন করবে। সুতরাং সংস্কারের নামে আর সময় ক্ষেপন করবেন না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন।
সেলিম ভূঁইয়া আরো বলেন, যারা শহীদ জিয়া এবং বেগম জিয়ার কাছ থেকে ফরম কিনেছেন তারা এবার নবায়ন করবেন। নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনভাবেই যেন পদপদবীধারী আওয়ামী নেতাকর্মী আমাদের দলে না ঢুকতে পারে। গত ১৫ বছরে যারা বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে এবং ওই মামলায় সাক্ষী হয়েছে তাদের কেউ যেন বিএনপি’র সদস্য হতে না পারে। জেলা থেকে সুশৃংখলভাবে ফরম দেবেন। চাকুরীর খাতিরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী,শিক্ষক তৎকালীন সময়ে দায়িত্বের কারণে ছবি তুলেছেন তাদেরকে আমাদের নেতা তারেক রহমান ক্ষমা করে দিয়েছেন। তারা সদস্য হতে পারবেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপ্রধানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, হাজী মিয়া, কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুন-অর রশিদ, কেন্দ্রীয় সদস্য ড. জালাল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্না প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড,সেলিম উল্লাহ সেলিম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক আহ্বায় আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধা, জেলা বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার শামীম, ডাক্তার শামীম সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, এম এ শুকুর পাটোয়ারী,দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, শরীফ মোঃ ইউনুস, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাজাহান, যুগ্মসাধারণ সম্পাদক সেলিমুস সালাম, এডভোকেট হারুন অর রশিদ, অ্যাডভোকেট জহির উদ্দীন বাবর, মুনিরা চৌধুরী, মাজহারুল ইসলাম শফিক, আফজাল হোসেন। সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, শামসুল ইসলাম মন্টু, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট কোহিনুর বেগম, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট শিরিন সুলতানা মুক্তা, আইনজীবী ফোরামের সেক্রেটারি জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ,জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।
![]()